শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিব। সভাপতিত্ব করেন মো. এরশাদ আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন কনফারেন্সে যোগদান করেন।

কনফারেন্সে বক্তারা বলেন, ‘পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রংপুর   পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close