বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম পুরোধা : রেজাউল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম পুরোধা আখ্যায়িত করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। অথচ শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।”

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। নির্যাতন, জুলুম ও দমন-পীড়নেও তিনি কখনো দমে যাননি। আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে বাংলাদেশের মানুষ। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিক নেত্রী অত্যন্ত প্রয়োজন ছিল।”

শিল্পপতি বজলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   গণতন্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close