শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নাসির উদ্দিনের প্রার্থিতা বৈধ ঘোষণা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন হাজারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর কমিশন সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে নাসির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

নাসির উদ্দিন হাজারী বলেন, “আমি এই আসনের সাধারণ জনগণের চিন্তা করে প্রার্থি হিসেবে নির্বাচন করবো। আমার আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়-বিচার পেয়েছি। ইসি আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   প্রার্থিতা বৈধ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close