রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন সম্ভব : আহসান হাবীব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, “শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জন দরকার।”

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, মো. আবু সাঈদ চৌধুরী, মো. আশরাফুজ্জামান জুয়েল, মো. আব্দুল আজিজ, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বাদল এবং টুপামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ওহাব খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুস সামাদ এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী গনপতি রায়।

মতবিনিময় সভায় নীলফামারী সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সামাজিক ঐক্য   নীলফামারী   আহসান হাবীব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close