শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
নীলফামারীর উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি : প্রকৌশলী তুহিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেছেন, “নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে দিনব্যাপী মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, মো. আবু সাঈদ চৌধুরী, মো. আশরাফুজ্জামান জুয়েল, মো. আব্দুল আজিজ, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বাদল এবং টুপামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ওহাব খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুস সামাদ এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী গনপতি রায়।

মতবিনিময় সভায় নীলফামারী সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   রাজনৈতিক সদিচ্ছা   প্রকৌশলী তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close