সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার আহ্বান শামা ওবায়েদের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও সাম্প্রতিক একটি হামলার ঘটনার প্রেক্ষাপটে নিজ দলের নেতাকর্মীদের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শামা ওবায়েদ ইসলাম রিংকু উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতে রাজনীতি চর্চার ওপর গুরুত্ব দিতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সেই আদর্শ ধারণ করে আসছে। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, এমন কোনো নীতি বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, গত প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হলেও দলটি কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতি বিশ্বাস হারায়নি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে, কারণ দলটি ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থাশীল।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তার রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধ গঠনে বাবা কে এম ওবায়দুর রহমানের মানবিক নেতৃত্ব বিশেষভাবে প্রভাব ফেলেছে। তিনি দল-মত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে আপনজন হিসেবে দেখতেন এবং বিপদে সবার পাশে দাঁড়াতেন, যা আজও মানুষ স্মরণ করে।

তিনি আরও লেখেন, দীর্ঘ ১৮ বছর পর দেশে আবার জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সকলের প্রতি তার আহ্বান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনা করার।

বিশেষ করে নগরকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান।

পোস্টের শেষাংশে শামা ওবায়েদ ইসলাম রিংকু লেখেন, “আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি, সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি এবং ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনী প্রচারণা   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close