সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী : বাহাউদ্দীন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বলেছেন, “তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। তার হাতকে শক্তিশালী করতে পারলে দেশ শক্তিশালী হবে।”

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া কংশেরকুল দরবার শরিফের বড় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশের উন্নয়নের জন্য সঠিক নেতা দরকার। এমন নেতা দরকার, শক্তিশালী সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হলেও এ দেশের ইসলামী চেতনা কোনো রাজনৈতিক দল বা একক সংগঠনের অবদান নয়—এটি যুগে যুগে আগত আল্লাহর ওলিদের দোয়া ও ত্যাগের ফল।” দেশের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও গভীর অর্থনৈতিক সংকট এবং উগ্রপন্থীদের কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
 
বাহাউদ্দীন বলেন, “এই দেশের জমিনকে মুসলমানের দেশ বানিয়েছে আল্লাহর ওলিরা। কিন্তু আজ কিছু উগ্রপন্থী মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে। এগুলো ইসলামের শিক্ষা নয়। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ।”

বাহাউদ্দীন আরও বলেন, “ইসলামী মূল্যবোধ ও চেতনা অক্ষুণ্ন রেখে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের সঠিক নেতা দরকার। শক্তিশালী সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   বাহাউদ্দীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close