মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রিপন হত্যা
অভিযুক্ত সুজন যুবদলের কেউ নন—কেন্দ্রীয় যুবদল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর আলোচিত গাড়িচাপায় পেট্রল পাম্প শ্রমিক রিপন সাহা নিহতের ঘটনায় অভিযুক্ত আবুল হাসেম সুজন জেলা যুবদলের কেউ নন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে যুবদলের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আবুল হাসেম সুজন নামে এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়ার ঘটনায় এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে যুবদল নেতা হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি সে সময় জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকে তার সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

প্রায় সাত বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে সংবাদে উপস্থাপন করা দুঃখজনক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে পারবে না বলেও স্পষ্ট অবস্থান জানানো হয়।

এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রকৃত পরিচয় নিশ্চিত করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে একটি কালো রঙের জিপ গাড়ি তেল নিতে আসে। ওই সময় গাড়ি থেকে নেমে আসেন ঠিকাদার আবুল হাসেম সুজন। পাম্প শ্রমিক রিপন সাহা ৫ হাজার টাকার তেল সরবরাহ করেন। পরে তেলের টাকা না দিয়েই গাড়িটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে রিপন সাহা গাড়ির পেছনে দৌঁড় দেন। কিছু সময় পর পাম্পের সামনের সড়কে রিপন সাহার মুখ ও মাথা থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর পেট্রল পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন দুপুরে রামকান্তপুর এলাকা থেকে গাড়ির মালিক আবুল হাসেম সুজন এবং বানিবহ এলাকা থেকে গাড়ির চালক কামাল হোসেনকে আটক করে। একই সঙ্গে ঘাতক জিপ গাড়িটি জব্দ করা হয়।

পরে রাতে নিহত রিপন সাহার ছোট ভাই প্রদীপ সাহা দুইজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণা মামলা দায়ের করেন। রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মহসিন হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় গাড়িচালক কামাল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, আবুল হাসেম সুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে একটি মামলায় তিনি জামিনে মুক্ত হন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হত্যা   অভিযুক্ত   যুবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close