শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : মাহফুজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মাহফুজ বলেছেন, “একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো মনোযোগ দিয়ে লেখাপড়া করা। ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিদের পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ শ্রেণিতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়, লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক গুণাবলি অর্জন করা অত্যন্ত জরুরি। নৈতিকতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। একজন শিক্ষার্থী যখন সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারে, তখন সে নিজেকে যেমন গড়ে তুলতে পারে, তেমনি সমাজকেও আলোকিত করতে পারে।”

মাহফুজ বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষিত ও নৈতিক মানসম্পন্ন এই প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যথাযথভাবে প্রতিনিধিত্ব করবে এবং একটি আদর্শ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কটিয়াদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   মাহফুজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close