রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় সড়কে বেড়া, বাসিন্দাদের দুর্ভোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের নেউরা উত্তর পাড়া এলাকায় শত বছরের প্রাচীন একটি সড়কে বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নেউরা উত্তর পাড়ার সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে নেউরা খাল পর্যন্ত একটি সড়ক রয়েছে। এই সড়কের পাশে বসবাস করেন কয়েক হাজার বাসিন্দা। সম্প্রতি স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম ও এরশাদ হোসেন ব্যক্তিগত মালিকানার দাবি করে সড়কের মধ্যে বাঁশ ও সিমেন্টের পিলার দিয়ে বেড়া নির্মাণ করেছেন। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রোগী বহনের অ্যাম্বুলেন্সও চলতে পারছে না।

এদিকে, স্থানীয় বাসিন্দারা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার ওসিকে লিখিতভাবে আবেদন করেছেন। ১৪ জানুয়ারি মিজানুর রহমান, মনিরুল ইসলাম ও কাজী আবুল বাসারসহ ৫৪ জন আবেদনপত্র জমা দেন।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার এএসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত এরশাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, “সড়ক বন্ধ করা উচিত নয়। আবেদনের বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close