রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে নীলফামারী উন্নয়ন মঞ্চের মতবিনিময় সভা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে জেলার শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী পৌরমাঠ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মোজাম্মেল হোসেনের (মোজাম) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম তুহিন বলেন, “শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” এ সময় নীলফামারীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “নীলফামারীকে একটি মডেল জেলায় রূপান্তর করতে হলে স্থানীয় শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” এ সময় শিল্প ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন পরিবেশন সমিতির সভাপতি মো. গোলাম রব্বানী, রাধুনী সমিতির সভাপতি মো. আব্দুল খালেক, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি মো. মানিক হোসেন, নীলফামারী পৌরমাঠ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মালিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. শাহীন কামাল এবং নীলফামারী সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তালেব।

এছাড়া, রিকশা শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, পরিবেশন টিম, রাধুনী সমিতি এবং বড়মাঠ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র করআন থেকে তেলাওয়াত করেন মো. শাহীন কামাল এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী হরেন চন্দ্র রায়।

বক্তারা বলেন, নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় এবং নিয়মিত মতবিনিময় অত্যন্ত জরুরি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close