মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তারাগঞ্জে রুপলাল-প্রদীপলাল হত্যার ঘটনায় এবি পার্টির নেতা গ্রেফতার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ লাল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনুস আলী নামে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউনুস আলী তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তার বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করল পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার ছরান বালুয়া এলাকা থেকে ভাগনির স্বামী প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রূপলাল দাস। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে প্রদীপ লালের কাছে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও কিছু ওষুধ পাওয়া যায়। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উত্তেজিত জনতা রূপলাল ও প্রদীপ লালকে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে গণপিটুনি দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ লালের মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ১০ আগস্ট রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একে একে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “রুপলাল- প্রদীপ লাল হত্যা মামলায় ইউনুস আলীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ, ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে, ঘটনার সঙ্গে ইউনুস আলী জড়িত। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তারাগঞ্জ   হত্যা   এবি পার্টি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close