শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরঞ্জ উপজেলায়া মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড় থেকে ট্রাক্টর উল্টে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন (১৮) লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর হতে সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলূ। তিনি জানান, নিহত মমিন শনিবার সন্ধ্যার সময় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের উপর দিয়ে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিলেন। 

এ সময় ট্রাক্টরটি উল্টে যেয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিজে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। লাশ তার নানা বাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close