শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট মামলায় গ্রেপ্তার ১
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ১২:৪৮ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সালাউদ্দিন রবিন নামে একজনকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তবে মূল আসামি আক্তার হোসেন ও তার সহযোগী নাসির এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বড় চর এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে একটি চক্র রাতভর দুই থেকে তিনশ ট্রাকে মাটি লুট করে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, মাটি কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সালাউদ্দিন আমার চাচাতো ভাই, সে তার জায়গা হতে মাটি কেটেছে।

নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন বলেন, জায়গাটি যৌথ মালিকানাধীন সিমানা নির্ধারণে সময় লাগবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় আগেই মামলা ছিল এবং ওই মামলার আসামি হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close