শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পঞ্চগড়ে সার ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড, ডিলারকে জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় জেলার সদর উপজেলায় অবৈধ উপায়ে সার কেনার অপরাধে মমিন মিয়া (২৭) নামে এক খুঁচরা সার ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারে অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।

এসময় মের্সাস সৌরভ বীজ ভাণ্ডারের মালিক কামরুন নাহারকে অবৈধ উপায়ে সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করেন। 

 জানা গেছে,কারাদণ্ড প্রাপ্ত মমিন মিয়া জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটাএলাকার সাবিরুল ইসলামের ছেলে। পরে তাকে সদর থানা পুলিশের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close