মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজনীতি
সরকারের আশ্রয়-প্রশ্রয়ে সুবিধা নিচ্ছে এনসিপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:২৫ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ২:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারের নামবে দলগুলো। এ সময়ই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। বিশেষ করে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্য ও কুমিল্লা-৪ আসনে ঋণ পুনঃতফসিল সত্ত্বেও বিএনপি প্রার্থীর মনোয়ন বাতিল ঘোষণা সে প্রশ্ন আরও জোরাল হয়েছে। 

গতকাল শনিবার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

অথচ এর আগে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।
বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ছাত্রদের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। তাদের দল এনসিপি নিবন্ধন পাওয়ার আগেই উপদেষ্টার দপ্তর থেকে ডাক পেত। যা নিয়ে সেসময়ই প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। সম্প্রতি প্রধান উপদেষ্টাও নির্বাচনে ছাত্রদের জয়েল বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। এখন ঋণ পুনঃতফসিলের পরও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সেই পক্ষপাতকেই জোরাল করছে। বিশ্লেষকরা বলছেন, সরকার ও ইসির উচিত, সব দলের প্রতি পক্ষপাতহীন থাকা। 

মঞ্জুরুল আহসানের বিষয় নিয়ে রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ গত ১৪ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একইসঙ্গে ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।
এর আগে গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সি। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। 

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শিগগির ১২ ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। তিনি বলেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। 

প্রধান উপদেষ্টা বলেন, সেদিন তারা (তরুণরা) আমাদের ক্লাস রুমে ছিল। এখন তারা রাস্তায় নেমেছে এবং তারপর তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে। আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন। শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে, কেমন হওয়া উচিত। সুতরাং, এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী। তাই পৃথিবীতে কী ঘটছে, সেদিকে আমাদের নজর দিতে হবে।’ 

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা : নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু এবং আব্দুল্লাহর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হট্টগোল। গতকাল দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

পরে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছেন।... ব্লাডি সিটিজেন, বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন। এ সময় এনসিপির এ নেতা ইসির কাছে রুলিং দাবি করেন। 

পোস্টাল ব্যালট নিয়েও প্রশ্ন : একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। 

এতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ক্রমেই প্রশ্ন জোরালো হচ্ছে। কারও বারও অভিযোগ, পোস্টাল ব্যালট হতে যাচ্ছে কারসাজির হাতিয়ার। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতারা কাজটি করছিলেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে প্রদর্শিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, পোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক রাখা ‘উদ্দেশ্যমূলক’। তারা প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দেশের ভেতরে একই কৌশল প্রয়োগ রোধের দাবি করেছেন। 

এ ছাড়া বিদেশে কিছু বিশেষ গোষ্ঠী ব্যালট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close