রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা পর্যন্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারের দুধসারা সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখেন।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাশেম জানান, রাত ৯টার কিছু পরে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে মহেশপুর উপজেলা থেকে আরও একটি ইউনিট যোগ দেয়।

এ সময় স্থানীয় জনগণও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। অগ্নিকাণ্ডে একটি ফুচকা হাউজ ও একটি চট-বস্তার দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আগুনে ক্ষতিগ্রস্ত চট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, তিনি সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে আগুনের কারণ নিশ্চিত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তার প্রতিবেশী চট ব্যবসায়ী ডাবলুকে এ ঘটনার জন্য দায়ী করেন। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ডাবলু তাকে হুমকি দিয়ে আসছিল। এর আগেও তার নামে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।


কেকে/ এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close