শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাছ ব্যবসায়ীর বাড়িতে ২০–২৫ জন ডাকাত, টাকা কম পেয়ে ছেলে পিটিয়ে আহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর প্রত্যাশিত টাকা না পেয়ে ফের ডাকাতির হুমকি দিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার গভীর রাতে ফতেপুর ইউনিয়নে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বাড়িতে হামলা চালায়। আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তারা ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একে একে বাড়ির সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতরা। সে সময় তাদের সবার মুখোশ পরা ছিল।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে ডাকাতরা। ভিডিওতে গালাগাল ও প্রাণনাশের হুমকির কথাও শোনা যায়। ডাকাত দল বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।

তবে লুট করা টাকার পরিমাণ কম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ডাকাতরা সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে মারধর করে আহত করে। একই সঙ্গে তারা ভবিষ্যতে আবারও এই বাড়িতে ডাকাতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত সাইফুল ইসলামকে পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close