শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
নুরের পক্ষে না কাজ করায় বিএনপি’র ৩ কমিটি বিলুপ্ত ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:২২ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ৪:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ প্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি জেলা নেতাদের কাছে পাঠানো হয়। গলাচিপা ও দশমিনা উপজেলার কমিটি একইদিনে বিলুপ্ত ঘোষণা করা হয়, পরে গলাচিপা পৌর কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দিচ্ছে বিএনপি। তবে দুই উপজেলার কিছু নেতা নুরের পক্ষে কাজ করতে অনীহা প্রকাশ করছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সক্রিয় ছিলেন।

বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াই একমাত্র পথ। বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সতর্ক করেছে।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “দলে নেতা বহিষ্কৃত হলে তার অনুসারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। এই সিদ্ধান্ত নিতেও দেরি হয়েছে।” জেলা নেতারা বলছেন, এ ধরনের পদক্ষেপ দেশের অন্যান্য এলাকায়ও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে নুরের বিপক্ষে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close