শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
জাতীয়
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ তিনটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির সম্ভাব্য উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়েও মতবিনিময় করা হয়েছে, তারা মনে করছেন, নির্বাচন ভালো হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এসব কথা জানান।

শনিবার বিকেলে প্রথমে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ হয় বিএনপির চেয়ারম্যানের। এরপর ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি সাক্ষাৎ করেন। সবার পরে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ব্রিটিশ হাইকমিশনার   সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close