মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
পিরোজপুরে বিএনপিতে যোগ দিলেন জেপির ছয় শতাধিক নেতাকর্মী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি) উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ও সাংগঠনিক সম্পাদকসহ ৬০০-এর বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ভান্ডারিয়ার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন- জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টি জেপির সহ সভাপতি মো. শফিকুল আলম খোকন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, কায়সারুল ইসলাম মালকার, সহ সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. মনির সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

বিএনপিতে যোগ দেওয়া জেপি নেতা আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার বলেন, “তারেক রহমানের একত্রিশ দফার ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি‌।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, “জাতীয় পার্টি থেকে বিএনপির প্রতি আস্থা রেখে তারা এই দলে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   বিএনপি   নেতাকর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close