সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
আপিল শুনানির শেষ দিন আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ১১:৩৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের দিনগুলোতে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোরও নিষ্পত্তি করা হবে।

শুনানি শেষ হওয়ার পরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে কমিশন। ইসি সূত্র জানায়, বর্তমানে অপেক্ষমাণ আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত। এসব আবেদনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে। এদিন কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে—এর মধ্যে বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন। এছাড়া ৯টি আপিল প্রত্যাহার করা হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আপিল শুনানি   ইসি   দ্বৈত নাগরিকত্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close