শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে সীমান্ত বিজিবির অভিযানে গাঁজা উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আঁধারমানিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাতে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি এলাকায় অভিযান চালায়। 

বিজিবি সূত্রে জানা যায়, চা বাগান এলাকায় ফাঁদ পেতে টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া দিলে তারা গাঁজাভর্তি দুটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বস্তা দু’টি থেকে ছয়টি প্যাকেটে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close