শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম
নিহত শিক্ষার্থী জিহাদ চাকলাদার। ছবি: প্রতিনিধি

নিহত শিক্ষার্থী জিহাদ চাকলাদার। ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে জিহাদ চাকলাদার (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জিহাদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের চাকলাদার পাড়ার আব্দুল মতিন চাকলাদারের ছেলে। তিনি স্থানীয় বোয়ালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সুপারি সংগ্রহের জন্য গাছে ওঠার সময় জিহাদ অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে জিহাদ হাসপাতালে মারা যান। পরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close