রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে নালিতাবাড়ীতে দোয়া
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মনোনয়ন জটিলতা দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে নালিতাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে নালিতাবাড়ী শহরের বাইপাস মোড় এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হাসানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা, পৌর শহর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়। পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাও করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়নসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফাহিম চৌধুরী   মনোনয়ন জটিলতা   নিরসন   নালিতাবাড়ী   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close