সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে অটোরিকশার ব্যাটারি চুরি
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজারে অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অটোরিকশা মালিকরা।

​শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত তিনটা থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় তেতৈতলা পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজারে মইনুদ্দিন প্রধানের গ্যারেজে এই ঘটনা ঘটে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবুল বলেন, ‘রাত তিনটার দিকে ৪/৫ জন লোক এসে আমার হাত-পা বেঁধে ফেলে। তাদের হাতে পিস্তল ও রামদা ছিল। এরপর তারা গ্যারেজের তালা ভেঙে অটোরিকশার ব্যাটারিগুলো নিয়ে চলে যায়।’

​ভুক্তভোগী অটোরিকশা মালিক আনোয়ার হোসেন বলেন, আমরা ১০ জন মালিক এখানে গাড়ি রাখতাম। অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলাম। এখন এই ঋণ কীভাবে শোধ করব? আমরা পথে বসে গেলাম।

​গ্যারেজ মালিক মইনুদ্দিন প্রধান জানান, তার দুটি গ্যারেজের তালা ভেঙে এই চুরি হয়েছে। তিনি ভুক্তভোগীদের নিয়ে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close