শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কাশিয়ানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু
গোপালগঞ্জ (কাশিয়ানী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎ স্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদি ও এক প্রতিবেশীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। বিদ্যুৎ স্পৃষ্ট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুরের হাত থেকে বোরো ধানের চারা রক্ষার জন্য সজীব শিকদারের বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল।শনিবার সন্ধ্যার পর অসাবধানতাবশত ওই তারে বিদ্যুতের লিকেজে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখে তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে একই পরিবারের দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   বিদ্যুৎ স্পৃষ্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close