শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“এসো ভাই এসো বোন, লেখা-পড়ায় দেই মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ২০নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম খোকনের উদ্যোগে এই অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়।

পৈক্ষারপাড় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. কেরামত আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখিনুর আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মুন্নী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষক আলী আহমদ ও জেবুন নেছাকে সম্মাননা প্রদান করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close