রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে স্থিতিশীল চাল-ডাল ও শীতকালীন সবজির বাজার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। চাল, ডালসহ শীতকালীন সবজির বাজারেও দামের কোনো হেরফের হয়নি।

সরেজমিনে রোববার (১৮ জানুয়ারি) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। 

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চালের বাজারে মিনিকেট ৮৫ টাকা কেজি, কাটারি ৮৫ টাকা, বাশমতি ১০০ টাকা, ২৮ ও২৯ জাতের চাল ৬০ টাকা, করে বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকা করে প্রতি কেজি। আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে প্রতি কেজি দরে। অন্যদিকে চিকন মসুর ডাল ১৭০ থেকে ১৮০ টাকা, মোটা মসুর ডাল ৯০-১০০ টাকা, বুটের ডাল ৫৫-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে।

সবজির বাজারে আলু ২০ টাকা করে প্রতি কেজি, পেঁয়াজ ৪৫ টাকা প্রতি কেজি, কাঁচা মরিচ ১০০ টাকা প্রতি কেজি, শুকনা মরিচ ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহেও এসবের দাম অপরিবর্তিত রয়েছে।

এছাড়া বাধা কপি ও ফুল কপি ২০-২৫ টাকা প্রতি পিস, বেগুন ৫০-৬০ টাকা প্রতি কেজি, গাজর ৪০ টাকা কেজি, সিম ৪০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে, গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে মসলার বাজারও। আদা ১৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, রসুন ১০০ টাকা, লবঙ্গ ১৫০০ টাকা কেজি, এলাচ ৪৬০০ টাকা প্রতি কেজি, জিরা ৭০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

মো. নাজমুল হোসেন নামে একজন ক্রেতা বলেন, বাজারে সবজি কমে আসছে। দাম আরেকটু কমলে ভালো হতো। তবে যেরকম আছে তাও অনেকটা স্বস্তির। 

আর বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকায় দামের হেরফের হয়নি। যদিও আগামী সপ্তাহ থেকে দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানান তারা।

মো. মাসুদ রানা নামে একজন বলেন, শীতের শেষ সময় চলছে। এখন পর্যন্ত সরবরাহ ঠিক থাকায় দাম স্থিতিশীল। তবে হয়তো আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে। 

শীতের শেষ সময়ে সবজির বাজার স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তবে দামের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি দেখা যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close