রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কোকোর নাম বিকৃত করায় ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির প্রতিবাদে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় তার কুশপুতুলে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরোনো রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, “আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ—এই দুটি প্রতীক নিয়ে বাঙালির মধ্যে একটি আবেগ রয়েছে। কারণ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আর বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক, আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরোধিতার প্রতীক। জামায়াত নেতা আমির হামজা যেভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন, তা কোনোভাবেই বোধগম্য নয়। এমন জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে তার কুশপুতুলে গণজুতা নিক্ষেপ করে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করেছে।”

উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার একটি পুরোনো (২০২৩ সালের) ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করেন, যা অনেকেই সম্মানহানিকর ও কটূক্তিমূলক বলে মনে করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কোকো   নাম বিকৃত   ঈশ্বরদী   বিএনপির বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close