শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তিতাসে বিপুল পরিমাণ মাদকসহ তিন যুবক আটক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ অভিযানের অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর ও গৌরীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন জিয়ারকান্দী গ্রামের  মো. নুরইসলামের পুত্র শাহপরান (২৭), আব্দুল খালেকের পুত্র সাইফুল (২৭) ও  গোপালপুর গ্রামের নসু মিয়ার পুত্র মো. রবিউল (৩২)।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ তিতাস আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে গোপালপুর গ্রামের মো. রবিউলের বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গৌরীপুর এলাকায় খাইরুলের বাড়ি থেকে জিলানি ও সাইফুল নামে দুইজনকে ২১০ বোতল বিয়ারসহ আটক করা হয়। তবে অভিযানের সময় খাইরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুনের নেতৃত্বে এই অভিযান অভিযান চালানো হয়। 

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিতাস   মাদক   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close