রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধুনটে ভোটের প্রচারণায় সংঘর্ষ, জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার ধুনটে ‘হ্যা’ ভোটের প্রচারণা চলাকালে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ধুনট উপজেলার এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী প্রচারণা বন্ধ করার চেষ্টা করেন।

উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায় বিএনপি নেতাকর্মীরা লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা, আবু বক্কর ও সামিউল ইসলাম ছনেট আহত হন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জিয়াউর রহমান, আইয়ুব আলী, মাসুদ রানা ও আবু বক্করকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল করিম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধুনট   সংঘর্ষ   জামায়াত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close