রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
ফরিদপুরে কালভার্টের নিচ থেকে ককটেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল সন্ধ্যায় উপজেলার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পুরাপাড়ার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে চারটি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

তিনি আরও জানান, ককটেলগুলো একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। পরে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিস্ক্রিয় করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ককটেল উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close