শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টঙ্গীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প নগরী টঙ্গীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে (সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি) আমনত ফেরত না পেয়ে শাখাটির ভিতরে বিক্ষোভ করেছে শতাধিক গ্রাহক। এসময় বন্ধ করে দেওয়া হয় ব্যাংকটির কার্যক্রম।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ব্যাংকটির কলেজগেট শাখায় আমানত ফেরতের দাবীতে বিক্ষোভ করেন তারা।

‎পরে পুলিশ ও ব্যাংকটির ওই শাখার কর্মকর্তাদের দেয়া আশ্বাসে বিক্ষুব্ধ গ্রাহকরা চলে যান। তবে আগামীকাল সোমবার যথা নিয়মে গ্রাহকদের আমানত ও লেনদেন কার্যক্রম পরিচালনা না করলে ব্যাংকটির কলেজগেট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন গ্রাহকরা।

‎ভুক্তভোগী গ্রাহকদের দাবি, গত দেড় বছর যাবৎ ব্যাংকটির সেভিংস, কারেন্ট, ডিপিএস ও এফডিআর এর কোনো টাকা উত্তোলন করতে পারছেন না তারা। এমনকি ডিপিএস ও এফডিআরের মেয়াদ পূর্ণ হলেও কতৃপক্ষ টাকা দিচ্ছে না।
‎এ বিষয়ে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আলী ইসলাম ফকির বলেন, পাঁচটি ব্যাংক একিভুত করে সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি করার পর থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাক্তি পর্যায়ে সেভিংস ও কারেন্ট হিসেবে আর্থিক লেনদেন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে বাকি কার্যক্রম চালু করা হবে।

কেকে/ এমএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close