শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে ক্যানেলে ভাসমান ড্রামে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ক্যানেলে ভাসমান একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়ায় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী ড্রামটি ক্যানেলে ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। পরে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, ড্রামের ভেতর যুবকের পা বাঁধা অবস্থায় ছিলো। তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেকে/  এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close