শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেলা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রোববার ‌(১৮ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন,‌ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ‌মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‌শামসুল আজম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ জেলার অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‌উন্নয়ন সভায় ‌আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী চলমান এলপি গ্যাস সিলিন্ডার সংকট, টেপাখোলা লেকপাড়ের কাজের অগ্রগতি, মধুখালিতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের নিষ্কাশিত বর্জ্যে পার্শ্ববর্তী চন্দনা নদীর পানি দূষণ ও দেশীয় মাছের ক্ষতি, নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা খেজুরের রস এবং পাখি খাওয়া বরই বা কাঁচা ফল না খাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর জেলা উন্নয়ন   সমন্বয় কমিটির সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close