শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না : তথ্য উপদেষ্টা
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো একটা বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না কিন্তু আমরা একটি ভিত্তি স্থাপন করে দিয়ে দিলাম।

রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার-সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের উপর ম্যান্ডেট ছিলো এই সরকারের। আমরা বিচারের কাজ করে দেখিয়েছি এবং বিচার কাজ চলমান রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, পরিবর্তনের জন্য হ্যাঁ, সংস্কারের জন্য হ্যাঁ এবং জনগণের ক্ষমতায়নের জন্য হ্যাঁতে টিক দিতে হবে।

হাদী হত্যা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি দ্রুত রায় হবে।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে গণভোট কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর, নীলফামারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি এসে শেষ হয়। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পরিবর্তন   তথ্য উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close