সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে তরুণদের স্বেচ্ছাশ্রমে ড্রেন পরিষ্কার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম

জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারের ভিউসি মোড় থেকে বায়তুল আতিক মসজিদ হয়ে ধানমহল পর্যন্ত প্রায় ৮০০ মিটার ড্রেন স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে ‘স্বপ্নের আঠারবাড়ী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার ও রোববার (১৮ জানুয়ারি) টানা দুইদিন ধরে সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের ১০-১২ জনের একদল তরুণ দীর্ঘদিনের ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হয়েছে। এতে তিন ফুটের বেশি গভীর ময়লার ড্রেনেও নামতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। দীর্ঘদিন পরে ড্রেনের মায়লা পরিষ্কার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা, মসজিদের মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা।

বায়তুল আতিক মসজিদের মুসল্লি মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘সারা বারো মাস বায়তুল আতিক মসজিদের সামনে ময়লা পানি জমে থাকে। রাস্তায়  যানবাহন চলাকালে প্রায় সময়ই নাপাক পানির ছিটা শরীরে ও জামাকাপড়ে পড়ে। এতে অযু নষ্ট হয়ে যায়। তবে এবার ‘স্বপ্নের আঠারবাড়ী’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খুব ভালো কাজ করেছে। মহান আল্লাহ পাক তাদের উত্তম বদলা দান করুন।

স্বেচ্ছাসেবকরা জানান, দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা বস্তায় ভরে ভ্যানে করে বাজার থেকে দূরে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলছেন। দীর্ঘদিন পরে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা।

পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে স্বপ্নের আঠারবাড়ী সংগঠনের স্বেচ্ছাসেবক আরিফ হাসান, ইমরান তুষার, মেহেদি হাসান রকি, জুয়েল রানা ও মো. সাকিব মিয়া জানান, ‘দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার না কারণে সারাবছর নোংরা পরিবেশে মানুষ চলাচল করে। বর্ষাকালে হাঁটু পরিমান পানি জমে রাস্তায়। শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন পরে হলেও আমাদের স্বপ্নের আঠারবাড়ী সংগঠনের স্বেচ্ছাসেবকরা মিলে ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু করেছি। সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এর ফলে আঠারবাড়ী রায়ের বাজার আরও নান্দনিক হবে। তবে এতো বড় বাজারের সকল ড্রেন আমাদের একার পক্ষে হয়তো পরিষ্কার করা সম্ভব হবে না। আমরা উপজেলা প্রশাসন, বাজার কমিটি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ প্রচেষ্টায়  যদি কাজ করি তাহলে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে পারবো। তাই সকলের দৃষ্টিআকর্ষন করছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close