শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের সহযোগী এরফান গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর ও সাভার এলাকায় সক্রিয় কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের প্রধান সহযোগী কিশোর গ্যাং সদস্য এরফানকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ এরফানকে আদালতে হাজির করে কারাগারে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

গ্রেফতার এরফান কালিয়াকৈর উপজেলার হাবিবপুর (বিশ্বাসপাড়া) এলাকার কাঞ্চনের ছেলে। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সাভার উপজেলার ইমান্দিরপুর (দক্ষিণপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কিশোর গ্যাং লিডার এরফান ব্যবসায়ী তানভীর আহম্মেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই বছরের এক রাতে পিচ্চি আকাশসহ ৪০ থেকে ৪৫ জন সহযোগীকে নিয়ে কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লী বিদ্যুৎ সাত্তার গেট এলাকায় ব্যবসায়ীর মালিকানাধীন মার্কেটের সামনে তাকে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় ব্যবসায়ীর মার্কেটের ম্যানেজার মাহফুজ ও রাজু এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ব্যবসায়ী তানভীর আহম্মেদের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলাসহ একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় এরফানকে গ্রেফতার করা কঠিন হয়ে পড়েছিল। তিনি এক জায়গায় একাধিক রাত যাপন করতেন না।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে সাভারের ইমান্দিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান জানান, গ্রেফতার এরফান কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের ডান হাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারামারি, অপহরণ, চুরি ও ডাকাতির অভিযোগে চারটি গ্রেফতারি পরোয়ানা এবং পাঁচটি মামলা রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোর গ্যাং   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close