রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় দাখিল মাদরাসার নামে অনিয়ম, প্রতারণা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কৃষক আমিনুর রহমান। তিনি মাদরাসাটির একজন জমিদাতা ও ভুক্তভোগী বলে দাবি করেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আশোয়ারপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

আমিনুর রহমান জানান, ২০০৫ সালে স্থানীয় ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি নিজে ২৯ শতক, তার মা হাজেরা খাতুন ২৯ শতক, কাজী আনোয়ার হোসেন ২৫ শতক ও সফিকুল ইসলাম ১৯ শতক জমি দান করেন। সব মিলিয়ে ১০২ শতক জমির ওপর একটি মাদরাসা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, সে সময় একটি প্রাথমিক উদ্যোক্তা কমিটি গঠন করে টিনের ঘর নির্মাণ করা হয় এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত শ্রেণিপাঠদান কার্যক্রম পরিচালিত হয়। তবে মাদরাসা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা বোর্ডে আবেদন করেও পাঠদানের অনুমোদন না পাওয়ায় ২০০৮ সালে মাদরাসাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ১৭ বছর ধরে সেখানে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম ছিল না।

সংবাদ সম্মেলনে আমিনুর রহমান আরও জানান, মাদরাসা বন্ধ হওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে নিজের জমিতে চাষাবাদ করে আসছেন। মাদরাসার জন্য তিনি ও তার মা মোট ৫৮ শতক জমি দান করেছিলেন। পরবর্তীতে তার মা যে ২৯ শতক জমি দান করেছিলেন, তার সমপরিমাণ জমি তিনি অন্য স্থানে মায়ের নামে লিখে দেন।

তিনি বলেন, মাদরাসা পরিচালনাকালে মো. আবু সাঈদ মুসা সুপার এবং মো. রেজাউল করিম সহকারী সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মাদরাসা বন্ধ হয়ে গেলে তারা সবাই অন্যত্র চাকরিতে চলে যান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে ২০২৫ সালে রাতের আঁধারে কাজী আনোয়ার হোসেন ও কাজী ইউনূছ আলী তিনজন জমিদাতাকে বাদ দিয়ে অবৈধভাবে মাদরাসার সাইনবোর্ড স্থাপন করে আবার কার্যক্রম শুরু করেন, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

এ সময় তিনি অবিলম্বে ভুয়া মাদরাসা কার্যক্রম বন্ধ করা, ভুয়া কাগজপত্র ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, সন্ত্রাসী হামলা ও জমি নষ্টের ঘটনার বিচার নিশ্চিত করা এবং থানায় আটক রাখার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ মানুষকে ভুয়া মাদরাসা ও চাকরির নামে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   পাটগ্রাম   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close