শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফতুল্লায় অস্ত্র-মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গতকাল বিকেলে ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সাব্বির মাসদাইর গুদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

একই অভিযানে সাব্বিরের দুই সহযোগী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল এলাকার জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন এবং ফতুল্লার মাসদাইর জামালের গ্যারেজ এলাকার ওমর খৈয়ামের ছেলে ইমনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   অস্ত্র   মাদক   ডাকাত   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close