শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ভেড়ামারায় যুব ঋণের চেক বিতরণ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মো. নওশের আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমদাদুল হক বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলে এগিয়ে আসতে হবে। আপনারা এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবনের উন্নয়ন ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন আশা করি।”

পরে ৩২ জন উপকারভোগীর হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   চেক বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close