শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে রেস্টুরেন্টটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের গোহাইল রোডের পৌর পার্ক এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় বগুড়ার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া খাবার প্রস্তুতে বিক্রয় নিষিদ্ধ গোলাপজল, মানহীন বিট লবণ এবং স্টিকারবিহীন আমদানিকৃত বিদেশি সস ব্যবহার করা হচ্ছিল।”

তিনি আরও জানান, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   রেস্টুরেন্ট   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close