শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
মদনে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার মদনে মাদক বিরোধী বিশেষ অভিযানে মো. ফারুক আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের এসআই ফয়সালের নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে মাদক ব্যবসায়ী মো. ফারুক আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও নগদ ৬ লাখ ৫১ হাজার ১শত টাকা উদ্ধার করে এবং তাকে আটক করে।

পরে আটককৃত ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, রোববার বিকেলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মদন   পুলিশ   অভিযান   মাদক ব্যবসায়ী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close