শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাংবাদিকরাই আমার অভিভাবক : হাসিবুর
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেছেন, “আমার জীবন দিয়ে হলেও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করব। যদি কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তা আমার কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে একটি পাখিও যদি উড়ে যায় তা আমাকে বলে যেতে হবে।”

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “সাংবাদিকরাই আমার অভিভাবক। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং অতীতে আমার পরিবারে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের সৎ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব হয়।”

হাসিবুর রহমান আরও বলেন, “ফরিদপুর-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, জাকির হোসেন, আমীর চারু বাবলু, এনকেবি নয়ন, হাসান মাহমুদ মিলু প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   অভিভাবক   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close