রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। 

রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর এক ক্ষুদে বার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-বরিশাল মহাসড়ক   বাসচাপায় নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close