রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
নীলফামারীকে উন্নত জেলা হিসেবে গড়তে চাই : তুহিন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘আমরা নীলফামারীকে অনেক দূর নিয়ে যেতে চাই। অগ্রসর জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, গ্রাম পুলিশ ও মৎস্যজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শাহরিন ইসলাম তুহিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
নীলফামারী উন্নয়নে নাগরিকদের বিশেষ সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে সভায় শাহরিন ইসলাম তুহিন আরও বলেন, 

‘নীলফামারীকে উন্নত জেলা হিসেবে গড়তে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’ 

বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। 

সভায় বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোস্তফা ও মৎস্যজীবী সমিতির সভাপতি বদারু রায় বক্তব্য দেন। 

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নীলফামারীর উন্নয়নে ‘উন্নয়ন মঞ্চের’ ব্যানারে গেল কয়েক দিন ধরে সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন শাহরিন ইসলাম তুহিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   উন্নত জেলা   তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close