রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
দেশজুড়ে
সাঘাটায় জাতীয় নির্বাচন সম্বন্ধীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নুর হোসেন রেইন, সাঘাটা (গাইবান্ধা)
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাঘাটার সভাপতি আসাদ খন্দকার, প্রেস ক্লাব সাঘাটার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক আনছারুজ্জামান (রেজওয়ান ইসলাম), সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য জিল্লুর রহমান, সদস্য এইচএম এরশাদ এবং সদস্য রানা মিয়া।

এ অবহিতকরণ সভায় ৪টি প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের হ্যাঁ ও না ভোট প্রদানের পদ্ধতি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচন সংক্রান্ত আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

তিনি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময় তিনি আগামী দিনে উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাঘাটা   নির্বাচন   অবহিতকরণ   সভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close