রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বেগম জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় বাল্যাছ‌ড়ি মুস‌লিমপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার উপস্থিত ছিলেন।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা সা‌বেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোরকান হো‌সেন সোহাগের সঞ্চালনায়, মা‌টিরাঙ্গা ৯ নম্বর পৌর সভাপ‌তি সাইদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজ‌নে স্মরণ সভায় বক্তব্য রা‌খেন, জেলা বিএন‌পি সহ-সভাপ‌তি না‌ছির আহাম্মদ চৌধুরী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সা‌হেদুল ইসলাম সুমন, মা‌টিরাঙ্গা পৌর বিএনপি সভাপ‌তি শাহ জালাল কাজল প্রমুখ।

বেগম খা‌লেদা জিয়ার দীর্ঘ রাজনৈ‌তিক জীব‌নের ম্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এমএন আবছার ব‌লেন, ‘আপোসহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া কখ‌নো অন্যায়ের সা‌থে আপোস ক‌রেননি। নানা অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য ক‌রে‌ছেন। সু‌যোগ থাকা স‌ত্বেও দেশ ও দে‌শের মানুষকে ছে‌ড়ে যাননি।’ 

এসময় বেগম খা‌লেদা জিয়ার আত্মার শা‌ন্তি কামনায় সক‌লের নিকট দোয়া কামনা ক‌রেন তি‌নি।

মিলাদ মাহ‌ফি‌ল শে‌ষে বেগম খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত, দে‌শের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় বিশেষ মোনাজান ক‌রেন মুস‌লিমপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা জিয়াউল হক।

এসময় পৌর বিএন‌পি সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী, যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দামসহ পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠ‌নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে মা‌টিরাঙ্গা ১, ২ ও ৩ নম্বর ‌পৌর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সংগঠ‌নের আয়োজ‌নে হা‌তিয়াপাড়া প্রাইমা‌রি স্কুল মা‌ঠে এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠ‌নের আয়োজ‌নে আদর্শগ্রাম আনোয়ারা বেগম মাদ্রাসা মা‌ঠে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বেগম জিয়া   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close