রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় কার্টুনে মিলল নবজাতকের মরদেহ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।  

রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলায় হাজিরবাজার এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ‘মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়, পরে কাছে গিয়ে কার্টুনের ভেতরে নবজাতক দেখতে পেয়ে তারা হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানায়, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা নবজাতকটিকে কার্টুনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শিশুটির মরদেহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানায়, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   নবজাতক   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close